পোস্টগুলি

স্বপ্নযাত্রাঃ ০৭

ছবি
ওসমান গনি অপি, আপাদমস্তক একজন ভদ্র মানুষ! সবসময়ই হাসি খুশী থাকতে পছন্দ করেন। জন্মসূত্রে বাংলাদেশী হলেও বাবার চাকরিসূত্রে বেড়ে উঠেছেন সুদূর ওমানের রাজধানী মাসকাটে। সেখানেই বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে ওমানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু মেধাবী ওসমান চাননি নিজেকে একটি গণ্ডীর মধ্যে আটকে রাখতে। বিশ্বায়নের এই যুগে বিশ্বমানের লেখাপড়ার কোন বিকল্প নাই, একথা সদ্য কৈশোর পেরোনো ওসমান অনুধাবন করতে পেরেছিলেন। তাই, কানাডায় অবস্থানরত কলেজের সিনিয়র বড়ভাই জাফরের পরামর্শে ওমান বাংলাদেশে চলে এসে গ্রে-লাইট এডুকেয়ারের CEO স্যারের সাথে দেখা করে ফাইল ওপেনিং করেন। এরপর বাকিটা ইতিহাস! কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সকল প্রসেসিং আমাদের মাধ্যমে সম্পন্ন করে এখন Toronto Metropolitan University-তে Bachelor in Computer Science-এ অধ্যয়নরত আছেন ওসমান গনি অপি। বাংলাদেশের এই মেধাবী তরুণ নিজেকে একজন বিশ্বমানের কম্পিউটার প্রোগ্রামার হিসেবে গড়ে তুলুন, স্বপ্ন সফল হোক তার পরিবারের, বিদেশের মাটিতে বাংলাদেশীদের সুনাম আরও বেশী করে ছড়িয়ে যাক এই শুভকামনা...

স্বপ্নযাত্রাঃ ০৬

ছবি
ঢাকার ছেলে শাফিন আহমেদ। বেড়ে উঠেছেন এই শহরের আলো বাতাস গায়ে মেখেই! ভালো ফুটবল খেলতেন আর সময় পেলেই বন্ধুদের সঙ্গে মেতে উঠতেন আড্ডায়। এইচএসসি পাশ করে ঢাকার মধ্যে অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ মেলেনি। কিছুটা হতাশা নিয়েই শাফিন ভর্তি হয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি কলেজে। কিন্তু স্বপ্ন যার আকাশ ছোঁয়ার তাকে কি আটকে রাখা যায়? শাফিন মনে প্রানে বিশ্বাস করতেন যে তার সক্ষমতা রয়েছে আরো ভালো কিছু করার, তাই মেধাবী শাফিন ভর্তি হয়ে যান IELTS প্রিপারেশন কোর্সে। যাহোক, IELTS পরীক্ষায় ভালো স্কোর করার পর শাফিন কানাডায় অবস্থানরত বন্ধু শাহিন আলম হৃদয়ের পরামর্শে গ্রে-লাইটের মাধ্যমে ভিসা প্রসেসিং করে এখন স্বপ্নের দেশ কানাডার ফ্লেমিং কলেজে অধ্যয়নরত আছেন। গ্রে-লাইট পরিবার শাফিন আহমেদের এই স্বপ্নযাত্রায় তার সহায়ক হিসেবে বিশেষ ভূমিকা পালন করতে পেরে ভীষণভাবে গর্বিত। আমরা শাফিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। Note: শাফিনের বন্ধু শাহিন আলম হৃদয় গ্রে-লাইটের মাধ্যমেই ভিসা প্রসেসিং করে ২০২১ সাল থেকেই কানাডার সেন্টেনিয়াল কলেজে অধ্যয়নরত আছেন।

স্বপ্নযাত্রাঃ ০৫

ছবি
সিরাজগঞ্জের যমুনা পাড়ের ছেলে মোঃ ইবনে জায়েদ। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকার কোন নামীদামী প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষার মান এবং তুলনামূলক খরচ বিবেচনা করে জায়েদ দেশের বাইরের কোন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে তার গ্র্যাজুয়েশন শেষ করার পরিকল্পনা করেন। এরপর আমাদের ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে সফলভাবে IELTS শেষ করে জায়েদ গ্রে-লাইটের অভিজ্ঞ কাউন্সিলরদের সাহায্যে ইংল্যান্ডের স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন। সকল প্রসেসিং সফলভাবে শেষ করে মোঃ ইবনে জায়েদ এখন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থান করছেন, আর লেখাপড়া করছেন রয়্যাল হলোওয়ে ইউনিভার্সিটিতে, যারা শিক্ষার মান বিবেচনায় ইংল্যান্ডের অন্যতম সেরা, আর সৌন্দর্যের দিক থেকে যাদের ক্যাম্পাস পৃথিবীর সেরা!! গ্রে-লাইট পরিবার মোঃ ইবনে জায়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

স্বপ্নযাত্রাঃ ০৪

ছবি
যারা ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করে কোন কিছু ভালভাবে না জেনেই এদিক-ওদিক ছুটোছুটি করে মূল্যবান সময় নষ্ট করেন, তাদের জন্য ফারজানা মৌরি একজন ভালো উদাহরণ হয়ে উঠতে হতে পারেন! কিভাবে? ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে SSC এবং HSC কমপ্লিট করে ভর্তি হোন ঢাকার স্বনামধন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। সেখানে অধ্যয়নরত অবস্থায়ই তিনি গ্রে-লাইট এডুকেয়ারে ভর্তি হয়ে IELTS- preparation ক্লাস শুরু করেছিলেন। এর কারণ হলো মৌরি কোনভাবেই তার মূল্যবান সময় নষ্ট করতে চাননি! যাহোক, আমাদের দক্ষ ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে সফলতার সঙ্গে IELTS শেষ করেন মৌরি। এরপর ব্যাচেলর ডিগ্রী শেষ হওয়া মাত্রই আমাদের অভিজ্ঞ কন্সালট্যান্টদের সহায়তায় USA-তে ভিসা প্রসেসিং করে এখন তার স্বপ্নের শহর নিউইয়র্কে অবস্থান করছেন। ফারজানা মৌরি’র স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গ্রে-লাইট পরিবার অত্যন্ত গর্বিত।

স্বপ্নযাত্রাঃ ০৩

ছবি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া গ্রামের সন্তান মোস্তাকিম কবির (দিগন্ত)। ২০২২ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করেই চলে আসেন ঢাকায়। গ্রে-লাইট এডুকেয়ারের শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র ২ মাসেই IELTS শেষ করে ফেলেন! এরপর আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সহায়তায় যুক্তরাষ্ট্রের Ashland University থেকে অফার লেটার পেয়ে যান। আমাদের মাধ্যমেই ভিসা প্রসেসিং করে দিগন্ত এখন অবস্থান করছেন তার স্বপ্নের দেশ আমেরিকায়! গ্রে-লাইট পরিবার মোস্তাকিম কবির দিগন্তের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত।

স্বপ্নযাত্রাঃ ০২

ছবি
জনাব মাহমুদুল হাসান (দর্পণ) পেশায় একজন চিকিৎসক। ঢাকার ফরাজি হসপিটালে দীর্ঘ দিন কর্মরত ছিলেন একজন সিনিয়র ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে। বেশ সফলতার সঙ্গেই নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু স্বপ্নতো অনেক বড়! তাই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে চাইলেন সুদূর বিলেতে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো IELTS! তাই ২০২২ সালের মাঝামাঝি গ্রে-লাইটের IELTS কোর্সে ভর্তি হয়ে গেলেন। এরপর দ্রুততম সময়ে IELTS কোর্স শেষ করে উচ্চতর ডিগ্রী নিতে এখন লন্ডনে অবস্থান করেছেন। ডাক্তার মাহমুদুল হাসান (দর্পণ) অদূর ভবিষ্যতে একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে বাংলাদেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখেন। গ্রে-লাইট পরিবার ডাক্তার দর্পণের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত।

স্বপ্নযাত্রাঃ ০১

ছবি
পুরান ঢাকার আলো বাতাস গায়ে মাখিয়ে বেড়ে উঠা, পরিবারের সবচেয়ে ছোট এবং আদুরে সন্তান নওয়াব হুসাইনের জন্য এই স্বপ্নযাত্রা মোটেও সহজ ছিলো না। IELTS-এ এডমিশন নেওয়ার পর প্রথম দিকে কিছুই বুঝে উঠে পারছিলেন না, এবং এর প্রধান কারণ ছিল ইংরেজি গ্রামারে দুর্বলতা! বিষয়টা অনুধাবন করে আমাদের CEO স্যার নওয়াব হুসাইনকে আমাদের স্পেশাল গ্রামার কোর্সে এডমিশন নিতে পরামর্শ দেন। সেখানে মাত্র ৮ টি ক্লাস করেই নওয়াব তার বেসিক গ্রামারের দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হোন। এরপর পুনরায় IELTS ক্লাসে যোগদান করার পর থেকেই তার পারফরমেন্সের গ্রাফ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে উঠে। যাহোক, IELTS-এ Band Score 6 পাওয়ার পর Gray Light-এর অভিজ্ঞ এবং দক্ষ ভিসা কনসালটেন্টদের সহায়তায় স্টাডি পারমিট পেয়ে এখন কানাডায় অবস্থান করছেন নওয়াব হুসাইন। গ্রে-লাইট পরিবার নওয়াব হুসাইনের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।